ঈদগাঁওতে গরীবের চিকিৎসক ‘আন্টু ডাক্তার’ আর নেই

কক্সবাজারের ঈদগাঁওর প্রবীণ চিকিৎসক, সর্ব জন শ্রদ্ধেয় জনসেবক কমল কৃষ্ণ পাল (আন্টু ডাক্তার) আর নেই। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়,চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে আজ সকালে আন্টু ডাক্তার পরলোক গমন করেছেন। একই দিন দুপুর দুইটায় ঈদগাঁও ইউনিয়নে পাল পাড়ায় তাঁর নিজ বাড়ীতে আন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয় বলেও জানা গেছে।

তিনি চিকিৎসা পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ঈদগাঁওসহ আশ পাশের অসংখ্য মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন তিনি। সহজ-সরল জীবনযাপন, বিনয়ী আচরণ ও রোগীদের প্রতি অসীম মমতা ছিল তাঁর অন্যতম ব্যক্তিত্বের বড় গুণ।

গরীবের চিকিৎসক খ্যাত আন্টু ডাক্তার দীর্ঘকাল ধরে ঈদগাঁও বাজারের কাপড়ের গলি সড়কের নিজস্ব ফার্মেসীতে নানা শ্রেনী পেশার রোগীদের সেবা দিয়ে আসছিলেন। উপজেলাসহ আশপাশ এলাকাশ তিনি এক নামে পরিচিতি লাভ করেন। কমল কৃষ্ণ পাল (আন্টু ডাক্তার)ছিলেন মানুষের সেবায় নিবেদিত এক আদর্শ চিকিৎসক।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর