ঈদগাঁওতে ধর্ষণের হুমকিদাতাদের ব্যতিক্রমী বিচার দাবী শিক্ষার্থীর

দেশের আলোচিত বীভৎস ধর্ষণ ঘটনার ভিকটিম আছিয়ার মত হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণা পরিণতির আগেই প্রকাশ্যে ধর্ষণ ও হত্যার হুমকি দাতাদের বিচার দাবি করলেন ভিকটিম স্কুল ছাত্রী ও তার পরিবার।

১২ মার্চ বিকেলে ঈদগাঁও পাবলিক হল মিলনায় তনে ভিকটিম ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আফিফা জান্নাত বলেন, তার পরিবারের সাথে উত্তর লরাবাগের প্রতিবেশী আহসান উল্লাহ গংয়ের বিরোধ রয়েছে। এ বিরোধ নিরসনে দেশীয় আইন-কানুন কিংবা সামাজিক বিচার- আচার রয়েছে। কিন্তু প্রতিপক্ষ তার মৃত পিতার অনুপস্থিতিতে আইনের তোয়াক্কা না করে তার সদস্যদের অত্যাচার-নির্যাতন করে আসছে দীর্ঘ দিন।

এমনকি বেশ কিছুদিন আগেও আহসান উল্লাহ গং এর কজন তাদের অমানবিক মারধর করে । এতেও ক্ষান্ত না হয়ে প্রকাশ্যে এলাকার লোক জনদেরকে তাদের ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে আসছে।

সর্বশেষ বিগত দুই দিন আগে একটি অনলাইন প্লাটফর্মে তার বিধবা মা এবং তাকে নিয়ে তার পিতার পরিচয় উল্লেখ করে উক্ত কুরুচিপূর্ণ অপ প্রচার ভিডিও আকারে প্রচার করে। অপপ্রচারের পর পরিবারের নারী সদস্যরা কোথাও মুখ দেখাতে পারছেনা লোক লজ্জায়। শিক্ষার্থী আফিফা তার স্বাভাবিক পড়ালেখা চালিয়ে যেতে পারছেন না বলে কান্নায় ভেঙে পড়েন।

এ সময় ভুক্তভোগী মহিলাদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহেনা আক্তার, আসমাউল হুসনা, আমিনা বেগম, সাবরিনা ইউনুছ, রাবেয়া বসরী, শারমিন সোলতানা প্রমুখ।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর