কক্সবাজারের ঈদগাঁও রশিদ আহমদ কলেজ মাঠে অনুষ্ঠিতব্য মেলার নামে জুয়ার আসর, অশ্লীল নাচ-গানসহ অসামাজিক কার্যকলাপ না করার দাবীতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২০ জানুয়ারী দুপুর ২টার দিকে ঈদগাঁও কলেজ গেইট সংলগ্ন এলাকায় সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানান শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। নুরুল হক নুরসহ অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধত্তোর সমাবেশে বক্তারা কলেজের মাঠে অশ্লীল নাচ-গানসহ অসামাজিক কার্যকলাপ বন্ধ করার লক্ষ্যে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধও জানিয়ছেন।
পরে ঈদগাঁও রশিদ আহমদ কলেজ মাঠে মেলার নামে অশ্লীলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণসাক্ষরসহ স্মারকলিপিও দিয়েছেন স্থানীয় সচেতন মহল।
