ঈদগাঁওর হাজীরকুম সড়কের কালভার্ট ভেঙে জনদুর্ভোগে চরমে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিকল্প গ্রামীন যোগাযোগ মাধ্যম হাজীরকুম সড়ক দিয়ে যাতায়াতের কালভার্টটি ভেঙ্গে চরম দূভোগে পড়েছেন পথচারী নারী-পুরুষরা।

জানা যায়, ঈদগাঁওর মাইজ পাড়ার বিকল্প সড়ক হিসেবে পথচারীরা বেচে নিল হাজীরকুম সড়কটি। এদিকে ঈদগাঁওসহ বিভিন্ন গ্রামীন জনপদের লোকজন সহজে প্রয়োজনীয় কাজকর্মে অল্প সময়ের ব্যবধানে মহাসড়কে আসার লক্ষে বা বাজার এলাকা হয়ে ঘুরে আসার ক্ষেত্রে সময় ও অর্থের অপচয় কম হওয়ার সুবিধার্থে এই সড়কটি ব্যবহার করছে।

এমনকি উক্ত সড়ক দিয়ে ডাম্পার যোগে দিনদুপুরে প্রতিনিয়ত মাটি নেওয়ার কারনে সংস্কারকৃত চলাচল সড়কটি ভেঙ্গে গিয়ে জনদূভোগ চরমে উঠেছে। বহু লক্ষ টাকায় নির্মিত কালভার্টটি প্রথম পযার্য়ে ধেবে যায়। ধেবে যাওয়ার কিছুদিন যেতে না যেতেই কালভার্টটি দুইপাশের দুই অংশ ছুটে গিয়ে উপর দিয়ে চলাচল অযোগ্য হয়ে। প্রায় মাসাধিক ধরে কষ্টের বিনিময়ে চলাচল করছে অনেকে। এছাড়া সড়কের মাঝ অংশে গর্তের সৃষ্টি হয়। এমনকি হাজীরকুম সকড়টি পূর্বের ন্যায় আর ভাল নেই। যার ফলে হতাশ হয়ে পড়েন চলাচলরত সাধারন মানুষ।

কজন পথচারী জানান, দীর্ঘসময় ধরে ফসলী জমি থেকে ডাম্পার যোগে মাটি নেওয়ার ফলে সড়ক ও কালভার্টটির এহেন অবস্থা। এ গ্রামীন সড়কটি দিয়ে লোকজন চলাচলের সুবিধার্থে সড়কের দুইপাশে মাটি ভরাট করে রাস্তাটিকে আরে মজবুত করে তোলা হয়েছিল। সড়কটি রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন পথচারীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সৃদৃষ্টিও কামনা করেন।

স্থানীয় আলিমসহ অনেকে জানান, এ সড়কে চলাচলের জন্য কালভার্ট থাকায় নারী-পুরুষরা দ্রুত সময়ে কাজ সারতে মহাসড়কে কিংবা স্টেশনে পৌঁছতে পারতো সহজে। এখন সেটি হতে বঞ্চিত হয়েছে অসংখ্য লোকজন।

স্থানীয় মেম্বার বজলুর রশিদের মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এনএএন টিভি/ এম আবু হেনা সাগর