ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

জেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১১টায় বিদ্যালয়ে মাঠে ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন- ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য আবদু রহিমসহ অনেকে।

এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করা হয়।

বিদায় অনুষ্ঠান শেষে ২০২৫ সালের পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে এক আবেগময়ী পরিবেশ সৃষ্টি হয়।

এনএএন টিভি / আবু হেনা সাগর