ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা জমকালো পরিবেশে উদ্বোধন হয়।

২২শে জানুয়ারি সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদ মো: মহিউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা।
প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি ডা: এহছান, বিশিষ্ট সমাজ সেবক বেলাল উদ্দিন,হিজবুল্লাহ, হাবিব আজাদ ও মাহাতির।

ছাত্রীদের লাল দল,সবুজ দল,হলুদ দল, নীল দল সাদা দলে বিভক্ত করে প্রতিযোগিতা শুরু হয়। প্রত্যেক দলে আলাদা শিক্ষক সহযোগতা কারী হিসেবে রয়েছে। প্রতিযোগিতা পরিচালনা করেন আহমদ কবির। মনিটরি করেন সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর