ঈ‌দের দিন সকা‌লে সড়‌কে ঝর‌লো বৃদ্ধর প্রাণ

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের ধাক্কায় শুকুর হালসানা (৫৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৭ জুন) সকালে জীবননগর-চ্যাংখালি সড়কের পিচমোড় নামকস্থানে এদূর্ঘটনা ঘটে।
নিহত শুকুর হালসানা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত. সাত্তার হালসানার ছেলে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শকের (তদন্ত) একরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন ফজরের নামায শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ শুকুর হালসানা। এসময় চ্যাংখালি সড়কের পিচমোড়ে পৌছালে পিছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ শুকুর আলী মারাত্নক ভা‌বে আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষনা করেন।
মামলার তদন্তকা‌রি কর্মকর্তা জীবননগর থানার এসআই শ‌রীফুল ইসলাম জানান, হাসপাতা‌লের চি‌কিৎস‌কের সা‌থে কথা ব‌লে ও মর‌দে‌হের সুরোতহাল রি‌পোর্ট শে‌ষে মর‌দেহ দাফ‌নের জন্য প‌রিবা‌রের কা‌ছে হস্থান্তর করা হ‌য়ে‌ছে।
জীবননগর থানার ও‌সি তদন্ত একরাম হোসেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান, উদ্ধর্তন কর্মকর্তা‌দের পরাম‌র্শে প‌রিবা‌রের কা‌ছে মর‌দেহ হস্থান্তর করা হ‌য়ে‌ছে। এ‌বিষ‌য়ে সড়ক আই‌নে এক‌টি মামলা দা‌য়ের হ‌বে।
এনএএন টিভি/শামসু‌জ্জোহা পলাশ