নীলফামারীর এভারগ্রীন কোম্পানির শ্রমিক সাইদুল ইসলাম বাবু (২৮) আত্মগোপনে থেকে শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছিলেন। অবশেষে পুলিশের কৌশলগত অভিযান ও মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর উত্তরা ইপিজেডে এভারগ্রীন কোম্পানির শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন বাবু। আন্দোলনের পর তিনি ষড়যন্ত্রমূলকভাবে আত্মগোপনে গেলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
এদিকে, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাবু নিখোঁজ হলে তার পরিবার নীলফামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তদন্তে নামে পুলিশ। মোবাইল ট্র্যাকিংয়ে জানা যায়, বাবু নীলফামারী থেকে সৈয়দপুর হয়ে সিরাজগঞ্জ যান এবং সেখান থেকে পার্বতীপুর হয়ে আবার সৈয়দপুরে অবস্থান নেন।
শেষ পর্যন্ত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার সাথী ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করে নীলফামারী জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফয়জুল ইসলাম, সদর সার্কেল ফারুক আহমেদ এবং সদর থানার অফিসার ইনচার্জ সাঈদ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “এভারগ্রীন কোম্পানির শ্রমিক নেতা বাবু গ্রেফতার”
Comments are closed.