কক্সবাজারে ফায়ার সার্ভিস কর্মীদের বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধার তৎপরতার প্রশিক্ষণ দিয়েছে আমেরিকান সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।
১৮ মে থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় আজ । কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর সংলগ্ন প্যারাসাইলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।
তিনি বলেন, ‘আমেরিকান অ্যাম্বেসির সহযোগিতায় আমেরিকান সেনাবাহিনী ও বিমানবাহিনী বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের এই প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষকরা। এই প্রশিক্ষণে অংশ নেয় কক্সবাজারের ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপণকারী কর্মী। ’তিনি আরো বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ কক্সবাজার থেকে চলে গেছেন।’
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
