কম্বাইন্ড হারভেষ্টরের মাধ্যমে ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে রবি মৌসুমে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষে কম্বাইন্ড হারভেষ্টরের মাধ্যমে বোরো ধান কর্তন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুজরুক বাঁখই এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ধান কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এনএএন টিভি / নাজমুল হাসান

Share this news as a Photo Card