ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটানোর প্রচেষ্টায় “সবার মুখে ঈদের হাসি” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৮ মার্চ) সকালে তার নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়া থানাপাড়া এলাকার ৫ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ মানেই খুশি,ঈদ মানেই আনন্দ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করেছে।

আজকের আয়োজনে মেসার্স হারুন অর রশিদ – পরিচালক দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কুষ্টিয়া। ঈদকে সামনে রেখে দরিদ্রদের মাঝে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান। পরিচালক জানান, আমি যত দিন বেচে থাকব ততোদিন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ ধারা অব্যাহত রাখবো। সকলে আমার পিতা মাতার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা রইল।
এনএএন টিভি / মোঃ মুনজুরুল ইসলাম
