স্বেচ্ছাসেবী ও আত্ম সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান অরুণালোকের ৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে খাগড়াছড়িতে।
সকলের ভালবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে বিকেলে স্বপ্নচুড়া রেষ্টুরেন্টে কেক কেটে স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান অরুণালোকের ৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষে ৫ বছরে পর্দাপন করে।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বলেন মনে প্রাণে নতুন আশা জেগেছে, স্বপ্ন জেগেছে। এই আশা আর স্বপ্ন পূরণের লক্ষ্যেই আমাদের অরুণালোকের পথচলা। বড় বড় স্বপ্নগুলো আমাদের ভেতরে বেড়ে ওঠে, আমাদের সাহসী করে, উদ্যমী করে তোলে এবং স্বপ্নগুলো অর্জিত হয়। স্বপ্নপূরণের পথে কিছু তরুণ সম্মিলিত সাহসী উদ্যোগ ‘অরুণালোক সংগঠন’ এর যাত্রা শুরু করে । অরুণালোক সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় দুস্ত মানুষের জন্য এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবেন বলেও জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী ও আত্ম সামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান অরুণালোকের সভাপতি বিমল দেবনাথ ও সাধারণ সম্পাদক সুমন আর্চায্য সহ সংগঠনের সকল নেতৃবৃন্দের পরিবারের লোকজন ।
এনএএন টিভি/বিপ্লব তালুকদার

Comments are closed.