খাগড়াছড়িতে ঈদ উপহার সামগ্রী বিতরণ আনসার ভিডিপি সদস্যের মাঝে

খাগড়াছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৩ হাজার ৬৬৫ জন ভাতাভোগীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ১০টায় খাগড়াছড়ি পোর টাউন হলে আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ড. মোহাম্মদ সাইফুর রহমান। তিনি আনসার সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। ড. সাইফুর রহমান বলেন, পাহাড়ি অঞ্চলে আনসার ভিডিপির সদস্যরা বিভিন্ন দুর্যোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এ অবদানকে সম্মান জানাতেই পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মহাপরিচালকের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হচ্ছে।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video;
hw-remosaic: false;
touch: (-1.0, -1.0);
sceneMode: 0;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 315.43585;
aec_lux_index: 0;
albedo: ;
confidence: ;
motionLevel: -1;
weatherinfo: null;
temperature: 39;0

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা টিলা আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমমার হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভিন।

ঈদ উপহারের প্যাকেটে সেমাই, চিনি, সুজি, তেল, নুডুলস, চাল, গুড়া দুধসহ আটটি সামগ্রী রাখা হয়। উপহার পেয়ে আনসার ভিডিপি সদস্যরা মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার

Share this news as a Photo Card