খাগড়াছড়িতে চুমকি দাশ হত্যাকারী মো:রাসেল আটক

খাগড়াছড়িতে ছুরিকাঘাতে চুমকি দাশ হত্যাকারী মো: রাসেলকে আটক করেছে পুলিশ। সেই বিভিন্ন বাসায় টার্গেট করে চুরি করে বিভিন্ন জাযগায় সে সাথে সেই একজন টমটম চালক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টার খাগড়াছড়ি শহরের রুখোই চৌধুরী পাড়া এলাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে চুমকি দাসকে(৫০) নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। এ সময় নারীর গলার হার ও কানের দুল হাতের ছুড়ি নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহত চুমকী দাস তিনি একই এলাকায় তপু কান্তি দাশের স্ত্রী।

অনুসন্ধানে জানা গেছে, সিএনজি চালক মো: রাসেল চুমকী দাসের পুত্র প্রান্ত দাশ থেকে বেশ কিছুদিন আগে একলক্ষ টাকা হাওলাত নিয়েছিল। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় প্রান্তের সাথে বিরোধ দেখা দেয়। হত্যার আগে মো: রাসেল চুমকী দাশের সাথে কথা বলতে বাসায় গিয়েছিল।

খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলম জানান, সিএনজি চালক রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। চুমকি দাশের ছেলে প্রান্ত দাস সন্ধ্যায় গরম কাপড় নিতে আসলে ঘরের মেঝেতে তার মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার

Share this news as a Photo Card