দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে বিপুল ব্যবধানে তৃতীয়বারের মতো হ্যাট্রিক জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
১৯৬টি কেন্দ্রের ফলাফলে বেসরকারি হিসাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার, ৮১৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীর মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। ফলে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রায় ২ লাখ ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী অর্জন করে।
প্রাপ্ত ভোটের ফলাফল অনুসারে এ নির্বাচনে খাগড়াছড়িতে মোট ভোট পড়েছে ৪৯.৯৮ শতাংশ।
সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টার পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে ধারাবাহিক ভাবে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে। প্রতিটি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রাপ্ত ভোট অন্যান্য প্রার্থীর চেয়ে অনেক বেশি দেখা যায়।
জেলার রিটার্নিং কর্মকর্তা মো: সহিদুজ্জামান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো ছিলো।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২০১৪ সালে প্রথমবার ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন :
- কেন্দ্রীয় আ.লীগ নেতা আফজালের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
- নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় বিকালে
- ভোটারদের হাতে-পায়ে ধরেও ভোট কেন্দ্রে আনতে পারেনি: গণতন্ত্র মঞ্চ
- নোয়াখালী-৫ আসনে নিজ কেন্দ্রে ভোট দিলেন ওবায়দুল কাদের
- ১১০ বোতল ফেন্সিডিল (মাদকদ্রব্য) সহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বেসরকারি প্রা. বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
- সাতক্ষীরায় স্ত্রীর সাথে বিরোধে শিশু সন্তানকে পুড়িয়ে হত্যা করেছে পিতা
- গাইবান্ধায় বাস ও বিজিবি টহল পিকআপের সংঘর্ষে আহত ৮

Comments are closed.