সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট চেষ্টাকারীদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি থাকবে বলে ঘোষণা করেছেন খাগড়াছড়ি রিজিয়নের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
রিজিয়ন কমান্ডার আরও বলেন, পার্বত্য অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, রিজিয়নের বিএম ও জিটুআই অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার
