চাঁপাইনবাবগঞ্জে সাংগাঠনিক কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় ও আলোচনা সভা করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
শুক্রবার বিকেলে জেলা শহরের একটি হোটেলে এই মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মতবিনিময় ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মতামত ও পরামর্শ নেয় এনসিপি নেতৃবৃন্দ। এসময় আগামীতে জুলাই-আগস্টের আন্দোলনের চেতনা ধারন করে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।
মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক ইমরান ইমন, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল, এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. রাসেদুজ্জামান রাসেল, শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক মো.মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বজলুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির রহমানসহ অন্যান্যরা।
এনএএন টিভি / মোঃ সিফাত রানা
