চাঁপাইনবাবগঞ্জে পুনাক এর উদ্যোগে কম্বল বিতরণ

“মানবতা বোধ, জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র আয়োজনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় নাচোল উপজেলার মির্জাপুর কলেজ মাঠে ১৩’শ জন সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিরতণ করা হয়। পুনাক এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় বক্তব্য রাখেন পুনাক এর সাধারণ সম্পাদিকা নাসিমা মীম, রাজশাহী রেঞ্জের ডি আইজি মো. আনিছুর রহমান, জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পুনক এর যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নুপুর। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

আরও পড়ুন :

Share this news as a Photo Card