চাঁপাইনবাবগঞ্জ শিংনগর সীমান্তে ভারতীয় মোবাইল আটক

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।

গোপন তথ্যের ভিত্তিতে ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৩টা ও সন্ধ্যা ০৬টার সময় মাসুদপুর এবং শিংনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রামনাথপুর এবং পন্ডিতপাড়া এলাকা থেকে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত সর্বমোট ৪১টি ভারতীয় মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মোবাইল, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এনএএন টিভি / মোঃ সিফাত রানা