চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার প্রধান ফটকের সামনে পুলিশ আনসার ও বিজিবি যৌথ ভাবে এক আলোচনা সভা করেছে।
আজ শনিবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় জনগনের সার্বিক নিরাপত্তা, পুলিশের মনবল জোরদার ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ সভাটি করা হয়।
এ বিষয়ে দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা সাংবাদিকদের জানান, দর্শনা থানা এলাকার মানুষ শান্ত স্বভাবের এখানে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা নেই। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটেছে তবে এগুলো আর ঘটতে দেয়া যাবে না। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা করব।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আঃ সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পি এস সি বলেন আমরা সবসময় পুলিশের পাশে আছি। আর কোথাও দুর্বৃত্তদের আইন শৃঙ্খলার অবনতি করতে দেয়া হবেনা, আমাদের সীমান্তবর্তি এলাকার সব মানুষের নিরাপত্তা দিতে বিজিবি পুলিশ এক সংগে কাজ করতে প্রস্তুত। সব কিছুর উর্ধে থেকে দর্শনা ও মুজিবনগর থানার স্বাভাবিক কার্যক্রম আজ শনিবার থেকে পুরোদমে চলবে বলেও তিনি সাংবাদিকদের জানান।
শামসুজ্জোহা পলাশ
