চুয়াডাঙ্গায় আমের মুকুল আসা শুরু করেছে। চলতি মৌসুমে জেলায় আমের আবাদ (বাগান) হয়েছে ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে।
আবহাওয়া অনুকুলে থাকলে জেলায় এবারের মৌসুমে ৩০ হাজার ৮১৩ মেট্রিকটন আমের উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।
কৃষকদের সচেতনতা আর আবহাওয়া অনুকূলে থাকলে চুয়াডাঙ্গা জেলায় এবারও আমের বাম্পার ফলন হবে বলে জানালেন কৃষিবিদরা। এতে করে চুয়াডাঙ্গার উৎপাদিত আম জেলার চাহিদা পুরণ করে দেশ ও দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে।
এর মধ্যে সদর উপজেলায় ৭শ ২০ হেক্টর, আলমডাঙ্গায় ২শ ২০ হেক্টর, দামুড়হুদায় ৭শ ৩৯ হেক্টর ও জীবননগর উপজেলায় ৬শ ২৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চুয়াডাঙ্গা জেলায় সব মিলিয়ে প্রায় ১০ লাখ আম গাছ রয়েছে। এর মধ্যে হিমসাগর, আম্রপালী, ন্যাংড়া, বোম্বাই, ফজলি, মল্লিকাসহ বিভিন্ন জাতের আম গাছ রয়েছে। এদের মধ্যে অর্ধেকই আম্রপালী।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিভাস চন্দ্র সাহা জানার, কৃষি বিভাগের তদারকি ও কৃষকের পরিশ্রমে গত মৌসুমে চুয়াডাঙ্গায় আমের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমেও বাম্পার ফলন হবে বলে আশা করছি। আগের মৌসুমগুলোতে কৃষকের সামান্যতম সচেতনতার অভাবে প্রতি বছর আম-চাষীরা আমের বাম্পার ফলন থেকে বঞ্চিত হত। অথচ সামান্য সচেতন হলেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অধিক ফলনসহ বাণিজ্যিকভাবে আমের বাজারজাতকরণ ও পরিবারের আর্থিক উন্নয়ন ঘটানো সম্ভব।
তিনি বলেন, এ মুহূর্তে পরিচর্যা একটু বাড়াতে হবে। আমগাছের গোড়ায় মাঝে-মধ্যে সেচ দিতে হবে। এতে গাছের কাণ্ডগুলো যেমন শক্ত থাকবে, তেমনি ফুলগুলো তরতাজা থাকবে।
আরও পড়ুন :
- বিএনপির আরও দুই নেতা বহিষ্কার
- কুকুরমারা, শিয়ালমারীসহ ১১ বিদ্যালয়ের নাম পরিবর্তন
- পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারামারিতে আহত ৭
- নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী জনসভায় দুগ্রুপের সংঘর্ষে কৃষক লীগ নেতা নিহত, আহত ২৫
- নির্বাচনবিরোধী অপতৎপরতা নজরে এনে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে প্রত্যাশা তথ্যমন্ত্রীর
- তালায় হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
