চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ইট ভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ট্রাক্টরের হেলপার মিনারুল (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত মিনারুল দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুন পাড়ার সার্তকের ছেলে। বুধবার (১৩ মার্চ) বেলা ১২ টার দিকে দর্শনার ইশ্বরচন্দ্রপুর সুপার ভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষসুত্রে জনাযায়, দর্শনার ঈশ্বরচন্দ্রপুর সুপার ইট ভাটা থেকে ইট নিয়ে ট্রাক্টরটি বের হয়। এ সময় ট্রাক্টরের হেলপার মিনারুল চলন্ত টলিতে উঠতে গিয়ে পা ফসকে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করে। নিহত মিনারুলের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে আছে।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ষটি আমি শুনেছি তবে অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
