চুয়াডাঙ্গায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ আহমেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০ মাইল আলিয়ারপুর গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।
সে যশোর নিউমার্কেট এলাকার জামিল আহমেদের ছেলে।
জুনায়েদের মামা আনিচুর রহমান জিকু জানান, গত সোমবার জুনায়েদ যশোর থেকে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে খেলতে খেলতে সে বাড়ি থেকে বের হয়ে পুকুরের পাড়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পার হলেও তাকে কোথাও না দেখে আমরা খুঁজতে শুরু করি। এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। এ সময় চিকিৎসক জানায় সে মারা গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, সকাল ৯টা ৪৫ মিনিটের সময় পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসেন। আমরা তাকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে আনা হয়।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

One Reply to “চুয়াডাঙ্গায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু”
Comments are closed.