চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৩৬ বোতল ফেনসিডিল সহ মাদক পাচারকারি মোঃ তহির
উদ্দিন (৪৮) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সে দামুড়হুদার হাতিভাঙ্গা গ্রামের মৃত. রতন আলী ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা ডিবি পুলিশ মঙ্গলবার (১৬
জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের মোক্তারপুর নামক
স্থানে এই অভিযান চালায়।
চুয়াডাঙ্গা ডিবি ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম
ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দামুড়হুদা থানাধীন
মোক্তারপুর গ্রামস্থ মোক্তারপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে পাঁকা
রাস্তার উপর মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে মাদক বিরোধী অভিযান চালায়।
অভিযান কালে ডিবি পুলিশ মোঃ তহির উদ্দিনকে আটক করে। পরে তাকে তল্লাশি
করে ৩৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা
হয়েছে।
আরও পড়ুন :
- শকুনের দোয়ায় যেমন গরু মরে না, বিএনপি’র অশুভ কামনায়ও দেশের অশুভ হবে না :: পররাষ্ট্রমন্ত্রী
- চুয়াডাঙ্গায় পুলিশের হাতে ভূয়া পিবিআই পুলিশ কর্মকর্তা আটক
- ছিন্নমূল শীতার্ত মানুষদের জন্য নারায়ণগঞ্জে বাসদের কম্বল বিতর
- ঘন কুয়াশা: কলকাতায় ফ্লাইট নামতে না পেরে ঢাকায় জরুরি অবতরণ
- শিশু আয়ানের মৃত্যু: তদন্তের নির্দেশ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণে রুল
- চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- সব ধরনের চাপ মোকাবিলা করেই এগিয়ে যাবে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী
- চুয়াডাঙ্গায় শীত ও কুয়াশায় ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত; আবাদ নিয়ে শঙ্কা
- পলাশবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দায়ের
- তালায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময়

Comments are closed.