চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে একজনের মৃত্যু

জীবননগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে একজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৫টার সময় জীবননগর পৌরসভার  ০৯নং ওয়ার্ডের নতুন তেতুলিয়া গ্রাম এ ঘটনা ঘটে। নিহত মোঃ আরিফুল হক (৩২), নতুন তেতুলিয়া গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে। নিহতর পরিবার
সুত্রে জানা গেছে, নিহত আরিফুল হক , তার নিজ বাড়ীতে ঘরের ভেতর বৈদ্যুতিক কাজ করতে গিয়ে অসাবধানতাবশত সক লেগে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় ।বাড়ীর লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন।
জীবননগর পৌর সভার ৯নং ওয়াড কাউন্সিলার মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আরিফুল তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করছিল এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক শর্ট-সার্কিটে তার মৃত্যু হয়েছে এ ঘটনায় জীবননগর থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।
এনএএন টিভি /শামসু‌জ্জোহা পলাশ

Share this news as a Photo Card