চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। ঘটনাস্থল দিয়ে ধীরগতিতে চলাচল করছে ট্রেন। দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানিয়রা ধারনা করছেন।
মঙ্গলবার (১৬ই জানুয়ারি) দুপুর ১টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস উথলী রেলস্টেশন অতিক্রম করার পর উথলী-দর্শনা রেলপথের তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের মাঝামাঝি স্থানে রেললাইনে ফাটল দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের উপর লাল পতাকা টাঙ্গিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী ১৬ ডাউন মহানন্দ মেইল এবং পার্বতীপুর অভিমুখী ২৩ আপ রকেট মেইলকে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করান।
এ বিষয়ে উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, দ্রুতই মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন :
- রাবি প্রশাসনকে স্বর্ণপদক ফেরত দিলেন সেই শিক্ষার্থী
- ময়মনসিংহে প্রকাশ্যে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
- ফেসবুক স্ট্যাটাস দেখে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার উপহার
- চা বিক্রি করে সংসার চালাচ্ছেন যুবলীগ নেতা মাহবুব
- ছিন্নমূল শীতার্ত মানুষদের জন্য নারায়ণগঞ্জে বাসদের কম্বল বিতরণ
- চা বিক্রি করে সংসার চালাচ্ছেন যুবলীগ নেতা মাহবুব
- পরিত্যক্ত মোটরসাইকেলে মিলল ৭ কেজি ভারতীয় রুপার গহনা
- ময়মনসিংহে প্রকাশ্যে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
- মোবাইল কোর্টের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- গাইবান্ধায় পলাশবাড়ী বিএনপির সভাপতি গ্রেফতার
