ময়মনসিংহের নান্দাইলে মুরাদ হাসান ভুঁইয়া (১৮) নামে এক যুবক খুন হয়েছে। শুক্রবার (৩১) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার চণ্ডিপাশা স্কুলের পাশে এই ঘটনা ঘটে।
মুরাদ হাসান ভুঁইয়া পৌর শহরের কাকচর এলাকার তোফাজ্জল হোসেন ভুঁইয়ার ছেলে। তিনি এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে মুরাদ হাসান ভুঁইয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মজিদ বলেন, এখন কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় কারা জড়িত তা জানতে তদন্ত চলছে।
