ছেলের মৃত্যুর এক ঘণ্টা পর মারা গেলেন বাবাও

নাটোরের গুরুদাসপুরে ক্যানসারে আক্রান্ত ছেলের মৃত্যুর এক ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবাও মারা গেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে জানাজা শেষে ওই বাবা ও ছেলের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মৃতরা হলেন: উপজেলা দাদুয়া গ্রামের ছেলে রাব্বানী (৩৫) ও বাবা ছাবেদ আলী (৫৮)।

এলাকাবাসী আব্দুর রহিম বলেন, ‘ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ ছেলে রাব্বানী। তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাব্বানীর মৃত্যু হয়।

এই খবর পাওয়ার পর ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে রাত ১০টার দিকে বাবা ছাবেদ আলীও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।’

এনএএন টিভি