চলতি মৌসুমে দেশীয় ফলের কদর তুঙ্গে।দেশের বিভিন্ন স্থান থেকে আসছে সুস্বাদু এ ফল। আম, কাঁঠাল,কচি তালের শাঁস আর লিচু খেতে কতই না মজা। একদম ন্যাচারাল।
দেখা যায়, ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টসহ গ্রামীন জনপদের হাটবাজার গুলোতে যত্রতত্রে মিলছে মধু ফল। নানান দামে বিক্রি করা হচ্ছে এসব মৌসুমী ফলফলাদি। দেখতে লাল না হলেও ক্রেতাদের কাছে ভালোই কদর লিচুর। বাজারে নানা জাতের আম চোখে পড়ে। উত্তরাঞ্চলের আমের পাশাপাশি স্থানীয় পযার্য়ে বেশ টক ও মিষ্টি জাতের আম রয়েছে। গ্রামাঞ্চল আর বিভিন্ন এলাকা থেকে আসা কাঁঠালে যেন ভরপুর।

ব্যবসায়ীরা জানান, গাছ থেকে লিচু ৫০টি করে আঁটি বেঁধে বিক্রির জন্য বাজারে আনছে। আর এসব লিচু নানা দামে বিক্রি করে যাচ্ছেন তারা।
এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লিচুর পাশাপাশি বৃহত্তর এলাকায় পাড়া-মহল্লার বাড়ী ঘরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য লিচু গাছ। অধিকাংশ লিচু গাছে ফলনও ভাল হয়েছে। উত্তরাঞ্চলের লিচুর চেয়ে একটু কম মিষ্টি হলেও মানুষের কাছে স্থানীয় লিচুর চাহিদা রয়েছে।

তবে দেশীয় ফল কিনতে আসা কয়জন ক্রেতা জানান- এবার অন্যান্য বছরের তুলনায় দেশীয় মৌসুমী রসালো ফলের ফলের ছড়াছড়ি। পথে প্রান্তরে যেখানে সেখানে মিলছে এসব ফল দাম কিন্তু সাধ্যের মাঝে রয়েছে।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
