টাঙ্গাইল জেলা সদরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ প্রতিযোগিতা, প্রকাশনা, পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে জেলা সদরের সাধারণ গ্রন্থাগার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ছায়াবীথি টাঙ্গাইল।
উক্ত অনুষ্ঠানে ছায়াবীথি টাঙ্গাইলের উপদেষ্টা আলহাজ্ব মোঃ খায়রুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগ সভাপতি ও পৌরমেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
সংবর্ধিত অতিথি ছিলেন সাধারণ গ্রন্থাগার টাঙ্গাইলের সাধারণ সম্পাদক বরেণ্য কবি মাহমুদ কামাল। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান রোটারিয়ান ডা. রতন চন্দ্র সাহা।
বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনসার আলী বি.কম, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহ আলম, কবি ও কথাসাহিত্যিক ড. ফারহানা ইয়াসমিন, শিক্ষক মোঃ শাহ আলম, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হাদী চকদার।
উল্লেখ্য, ছায়াবীথি টাঙ্গাইল আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে দুইটি গ্রুপে কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে ছোট ছেলে-মেয়েদের কবিতা পাঠ ও ‘খ’ গ্রুপে বড়দের কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিচারক মন্ডলী দুইটি গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জনকে বিজয়ী ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নতুন ১টি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন, কবিতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ, কবিতা পাঠে অংশগ্রহণ করা সকলকে প্রত্যয়নপত্র প্রদান ও গুণীজন দের সংবর্ধনা দেওয়া হয়।
এনএএন টিভি/ হাদী চকদার

Comments are closed.