শনিবার দুপুরে সদর উপজেলার শিংপাড়া বায়তুস সালাম জামে মসজিদের পাশে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিএম ফিরোজ ওয়াহিদ।
গ্রেফতারকৃত আলাল হোসেন পঞ্চগড় দেবীগঞ্জ বাগদহ দিলালপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। ওসি জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাবলেটগুলো সে তার নিজ হেফাজতে রেখেছিল। এ মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.