তালায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা: সকল বিভেদ ভূলে এক সঙ্গে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে
সাতক্ষীরার তালায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে বিশেষ বির্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় তালা মহিলা ডিগ্রী কলেজে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন।
বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক অনিত মুখার্জী, উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, আগমী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে সকল বিভেদ ভূলে এক সঙ্গে কাজ করে নৌকাকে বিজয়ী করতে হবে। আজ থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রধান মন্ত্রীর উন্নয়নের কথা প্রচার করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
আরও পড়ুন :
- গাইবান্ধায় জীনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা
- বিএনপি-জামায়াতের ঠ্যাং ভাঙতে বলায় এমপি বাহাউদ্দীনকে শোকজ
- জনগণ ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মূখে কালিমা লেপন করবে : তথ্যমন্ত্রী
- ট্রেনে আগুন : সন্তানকে বুকে জড়িয়েই পুড়ে মারা যান পপি
- বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে সাইকেল চালিয়ে ভোটের প্রচারণায় তথ্যমন্ত্রী
- রেললাইনে দাঁড়িয়ে তরুণ–তরুণীর বাকবিতণ্ডা, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
- নরসিংদীর ইমপালস প্রেসক্রিপশন পয়েন্ট এর বনভোজন অনুষ্ঠিত
- খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্বার করেছেন নিরাপত্তা বাহিনী সদস্যরা
- আজমেরি ওসমানের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় মিছিল
- বিএনপি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী
- শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মতবিনিময় পদক প্রাপ্ত, শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রস্তুতি সভা
- গাইবান্ধায় ৩ আসনের প্রার্থীর প্রতীক বরাদ্দ
