দারুল আজহার মডেল মাদ্রাসা সুবর্ণচর ক্যাম্পাস এর উদ্বোধন

১লা নভেম্বর(শনিবার) সকাল ১০ ঘটিকায় দারুল আজহার মডেল মাদ্রাসা সুবর্ণচর ক্যাম্পাস এর সভাপতি মাওলানা মোবাশ্বেরুল বারী এর সভাপতিত্বে দারুল আজহার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা এর সাবেক অধ্যক্ষ  শাইখুল হাদিস আল্লামা হারুন আল মাদানী।
এছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মনজুর মাওলা।
এখলাছপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমীন চৌধুরী, সুবর্ণচর ক্যাম্পাসের প্রধান উপদেষ্টা মাওলানা শামসুদ্দিন, লক্ষ্মীপুর আয়েশা রা. কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন কামাল, চরজুবিলী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান,  সাইয়েদুল আবরার মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু সালমান,বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা জামাল উদ্দিন,চরবাটা খাসের হাট জামে মাসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ,মাওলানা খোবায়েব হোসাইন,হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ,বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা ক্বারী আবদুল মান্নান, ও হাফেজ মাওলানা হেমায়েতুর রহমান ।

Share this news as a Photo Card