নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎ স্পৃষ্টে ইয়াকুব আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ জুন) বেলা ১১ টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের গন্ধশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী উপজেলার পাড়ইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের সাইফুদ্দীন আলীর ছেলে। নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) কাওছার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান মাড়ানো কাজ শেষ হওয়ায় শ্যালো ইঞ্জিনযুক্ত মেশিনটি অন্য জায়গায় স্থানান্তর করে ইয়াকুব।

এ সময় বৈদ্যুতিক সংযোগের তার বিচ্ছিন্ন হয়ে মেশিনের ওপর ছিটকে পড়ে। বিষয়টি খেয়াল না করে ধান মাড়ানো মেশিনে হাত লাগানোর সাথে সাথে তার শরীর বিদ্যুতায়িত হয়ে যায়। ঘটনা স্থানেই তিনি মারা যায়। নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) কাওছার রহমান বলেন, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এনএএন টিভি/মো : ইমরান ইসলাম