র্যাব-১১ নরসিংদীতে অভিযান চালিয়ে ০৩ বছরের শিশু মাইশার মৃতদেহ উদ্ধার সহ ০৩ জনকে আটক করা হয়েছে। আজ সকালে র্যাব- ১১, সিপিএসসি নরসিংদী অফিসে
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এ তথ্য তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলেন,গত ২১জুন ২০২৪ইং তারিখ ০৩ বছরের শিশু
মাইশা নিখোঁজের পর তার পরিবার পক্ষ থেকে নরসিংদী জেলার পলাশ থানায় একটি জিডি
করেন। গত ২৪জুন ২০২৪ইং তারিখ বিকাল ১৬.০০ ঘটিকায় র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পে হাজির হয়ে মাইশার বাবা উক্ত জিডির মাধ্যমে বিচার প্রার্থনা করা হয়। নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা এলাকায় ০৩ বছরের শিশু মাইশার নিখোঁজ হওয়ার পর র্যাব-১১ নরসিংদী আভিযান পরিচালনা কারী দল ঘটনাস্থল পৌছে স্থানীয় লোকজন ও শিশু মাইশার পরিবারের দেওয়া তথ্য মতে এবং সিসি টিভির ফুটেজ এর উপর ভিত্তি করে সন্ধেহ ভাজন একই এলাকার বিল্লাল (২০) কে জিজ্ঞাসাবাদ করা হয়।
র্যাব- ১১ এর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ০৩ বছরের নিখোঁজ শিশু মাইশাকে তারা হত্যা করেন। পরে তাদের দেওয়া তথ্য মোতাবেক শৌচাগারের সেফটি ট্যাংকে মাইশার মরদেহ লুকিয়ে রাখেন। এই হত্যাকান্ডেরসাথে জড়িত বিল্লাল এর পিতা জালাল উদ্দিন ও মাতা
মাহফুজা (৩৯) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, নরসিংদী থেকে সকল অপরাধ মুলক কর্মকান্ড
মাদক, হত্যা, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী,চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড নির্মূল করতে র্যাব-১১ এর অভিযান পরিচালনার কার্যক্রম আরও জোরদার করা হবে।
এনএএন টিভি/বশির আহম্মদ মোল্লা
