নরসিংদী জেলা পরিষদের থেকে নারী আত্মকর্মসংস্থান জন্য সেলাই মেশিন বিতরন

নরসিংদী জেলা পরিষদের থেকে নারী ও আত্মকর্মসংস্থানের জন্য জীবন মান উন্নয়নের লক্ষে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদী সৎ সাহসী মানবিক জেলা আওয়ামী লীগ নেতা নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: মনির হোসেন ভূঁইয়ার ব্যবস্থাপনায় ৭৭ জন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠান। আজ বিকালে নরসিংদীর রায়পুরা রাজু অডিটরিয়ামে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে ও জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নুরে ইলহাম এর সঞ্চলনায় সেলাই মেশিন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ৭বারের নির্বাচিত সফল সাংসদ,সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, বিশিষ্ট্য শিক্ষাবিদ ও সমাজসেবক কল্পনা রাজি উদ্দিন,রায়পুরা পৌরসভা মেয়র হাজী মো: জামাল মোল্লা,নরসিংদী জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাহিদা খানম, জেলা পরিষদ হিসাব রক্ষক কর্মকর্তা মো: রোমান মিয়া, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার একান্ত সচিব খোরশেদ আলম, রায়পুরা উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরাম এর সভাপতি আলহাজ¦ আল আমিন ভইুয়া মাসুদ, রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক আলী, চানঁপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মিতুল প্রমুখ। আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান ফোরাম সকল চেয়ারম্যানবৃন্দ ।

 

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা