নরসিংদী জেলা প্রশাসনের কর্মরত সকল কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার দপ্তরের কর্মরত সকল কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ নভেম্বর দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের হল রোমে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান এনডিসি (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন ।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান, নরসিংদী সিভিল সার্জন ডা: সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিসেস মৌসুমি সরকার রাখি,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মিসেস ফারজানা আলম, জেলা হাসপাতাল তত্তাবধায়ক ডা: মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মেখ শাহীদুজ্জামান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ পাভেজ, নরসিংদীর পল্লী বিদ্যু এর জিএম শেখ মনোয়ার মোর্শেদ ও ডিজিএম মো: জাহাঙ্গীর আলম, নরসিংদীর পল্লী বিদ্যু এর সদর ডিপুটি জেনারেল ম্যানাজার মোকতার হোসেন প্রমুখ।

এনএএন টিভি / বশির আহম্মদ মোাল্লা