নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নতুন সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত

অদ্য ১৯শে ফেব্রুয়ারী ২০২৫, বুধবার নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন বোর্ডের সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা বলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর কার্যনির্বাহী পরিষদের ১৯ জনের বেশী কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় গত ১৮-০২-২০২৫ তারিখ মঙ্গলবার উক্ত ১৯ জন কে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছিল।

অদ্য ১৯-০২-২০২৫ বুধবার অফিস বেয়ারার নির্বাচন সম্পন্নের জন্য দুপুর ১২:০০ টা থেকে ১:০০টা পর্যন্ত সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে মনোনয়ন পত্র বিতরন হয়েছে। অফিস বেয়ারার নির্বাচনে অংশ গ্রহনের জন্য নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে ৩ জন পরিচালক মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সভাপতি পদের জন্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া, সিনিয়র সহ সভাপতি পদে মো: মোরশেদ সারোয়ার ও সহ সভাপতি পদে মোহাম্মদ আবু জাফর। দুপুর ১:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র অফিস বেয়ারার নির্বাচনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র নির্বাচন বোর্ডের নিকট দাখিল করেন। দুপুর ২:০০ টায় মনোনয়ন পত্র যাচাই বাছাই এর পর কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায়, নির্বাচন পরিচালনা বোর্ড নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৫-২০২৭ এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো: মোরশেদ সারোয়ার ও সহ সভাপতি হিসেবে মোহাম্মদ আবু জাফর কে নির্বাচিত ঘোষনা করা হয়। পরিচালক পদে জেনারেল গ্রুপে : মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মোঃ সোহাগ, মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), মোঃ মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহ্মেদুর রহমান তনু, মোঃ হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।
এসোসিয়েট গ্রুপে: সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক।
ট্রেড গ্রুপে : শ্রী বিকাশ চন্দ্র সাহা।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচন বোর্ডে- চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন ও স্বপন চৌধুরী এবং নির্বাচন আপীল বোর্ডে- চেয়ারম্যান ফজলুল হক রুমন রেজা, সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম ও এড. মো: জাকির হোসেন এবং নির্বাচন বোর্ডের সচিব হিসেবে ছিলেন হাবিবুর রহমান।
উক্ত সভায় নির্বাচন বোর্ড, নির্বাচন আপীল বোর্ড, নব নির্বাচিত সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি সহ সকল পরিচালকবৃন্দ, চেম্বারের সদ্য সাবেক সভাপতি ও পরিচালকবৃন্দ এবং চেম্বারের বিপুল সংখ্যক সদস্যরা এ সময়ে উপস্থিত ছিলেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card