নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরীর পক্ষে বিএনপির কর্মীসভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলায় ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ভাবিচা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও বিএনপির নেতা আব্দুর রহমান বাবু।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিমের পরিচালনার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন, যুবদলের সদস্য মোহাম্মদ নূর আলম প্রমুখ।
প্রধান অতিথি আব্দুর রহমান বাবু বলেন, বিএনপি নেতা কর্মীদের আচার ব্যবহার ও দৈনন্দিন পথ চলা যেন আওয়ামী স্টাইলে না হয়। আওয়ামী লীগের সাথে আমাদের তফাৎ থাকতে হবে। আমাদের কর্মকাণ্ড দেখে যেন কোন সাধারণ মানুষ বিএনপির বিমুখ না হয়। তিনি আরোও বলেন, এক সময় নিয়ামতপুরের রাস্তাঘাট কোন কিছুই পাকা ছিল না। ডাক্তার ছালেক চৌধুরী এমপি হওয়ার পর তার নেতৃত্বে অনেক রাস্তাঘাট পাকা হয়েছে। উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও গতিশীল করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি।
এনএএন টিভি / মো : ইমরান ইসলাম

One Reply to “নিয়ামতপুরে ভাবিচা ইউনিয়নে বিএনপির কর্মীসভা”
Comments are closed.