মহা অষ্টমীর দিনে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গণ অধিকার পরিষদের নীলফামারী সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা সরকার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রওশন আলী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় তারা পূজামণ্ডপগুলোতে গিয়ে উপস্থিত হয়ে পূজার খোঁজখবর নিয়েছেন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও তাদের সঙ্গে ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে বলেন— “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ উৎসব আমাদের মিলন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বয়ে আনে। দেশ ও জাতির জন্য একটি নিরাপদ রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।”
নেতারা আরও বলেন, বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের, আর ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাই আমাদের শক্তি। তাই এ উৎসব হোক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার মাধ্যম।
এছাড়াও গণ অধিকার পরিষদের এই শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “নীলফামারীতে গণ অধিকার পরিষদের নেতাদের পূজা মণ্ডপ পরিদর্শন”
Comments are closed.