নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান।
সভায় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে উপস্থিতদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
এরপর দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আইন-শৃঙ্খলা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা।
সভায় জেলার সেপ্টেম্বর/২০২৫ মাসের থানা-ভিত্তিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করা হয় এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন।

Share this news as a Photo Card