সুমিত্রা রানী দেবীগঞ্জ উপজেলার সোনাপোতা গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী।
সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় বলেন, গতকাল দুপুরের পর তাঁর মা ঘরে জিনিসপত্র পরিষ্কার করছিলেন। এ সময় একটি সাপ তাঁর মায়ের ডান হাতের আঙুলে কামড় দেয়। মায়ের চিৎকারে ঘরে গিয়ে তাঁরা দেখেন, সাপটি ছোটাছুটি করছে। পরে একটি বস্তা দিয়ে সাপটি ধরে কাচের জারে ঢুকিয়ে মাকে নিয়ে হাসপাতালে যান তাঁরা। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-ভেনম দেওয়ার পর সন্ধ্যায় তাঁর মাকে রংপুর মেডিকেলে নিয়ে যান বলে জানান তিনি।
আজ বুধবার সকালে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মুশফিকা খাতুন বলেন, ওই নারীকে গোখরা সাপ কামড় দিয়েছিল। আনার পরপরই তাঁকে অ্যান্টি-ভেনম দেওয়া হয়েছে। পরে আইসিইউসহ অন্যান্য সুবিধার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ভালো আছেন।

2 Replies to “পঞ্চগড়ে কামড় খেয়ে জ্যান্ত গোখরা নিয়ে হাসপাতালে নারী”
Comments are closed.