রাজবাড়ীর পাংশায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল তেল বোতলজাত করছে ‘থ্রী স্টার অয়েল মিল’ নামে একটি প্রতিষ্ঠান। সরকারি অনুমোদন ছাড়াই নামি-দামি ব্রান্ডের মোড়ক নকল করে তেল বোতলজাত করছে প্রতিষ্ঠানটি। বোতলজাত করা তেল প্রতিনিয়ত বাজারজাত করা হচ্ছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা পৌরসভার পুরাতন বাজার (দর্গাতলা) এলাকার দেলোয়ার হোসেন দুলাল নামে এক ব্যক্তির বাড়ীতে অনুমোদন বিহীন ভেজাল নারিকেল ও সরিষার তেল তৈরী করা হচ্ছে। বোতলজাত করা তেল বাজারে বিক্রি করছেন দুলাল নিজেই। বোতলের গায়ে ব্যবহার করা হয় বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নকল মোড়ক।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, এ ধরনের ভেজাল তেল খাওয়ার ফলে নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অথচ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কারছেন তারা।

এ সব অভিযোগে প্রেক্ষিতে সরেজমিনে গেলে, দেলোয়ার হোসেন দুলালকে পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয় দিয়ে বাড়িতে থাকা অন্যান্য সদস্যের কাছে বিষয়টি জানতে চাইলে তোপের মুখে পরতে হয় সাংবাদিকদের। তেল বোতলজাত করা ঘরটি তালাবদ্ধ করে রাখা হয় এবং সাংবাদিকদের প্রবেশে বাধাঁ প্রদান করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা বলেন, বিষয়টি আমি নিরাপদ খাদ্য কর্তৃক্ষকে জানিয়ে রাখছি। যতদ্রুর সম্ভব তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
এনএএন টিভি / মোঃ হামজা শেখ
