খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকবহ আগষ্ট উপলক্ষে শোক র্যালি বের হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্ঠি উপেক্ষা করেও শোক র্যালিটি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, সাবেক ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, পৌর সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডল, সুকৃতি মোহন সরকার, মোজাপ্ফার হোসেন, আব্দুল হাকিম গোলদার, প্রভাষক মশিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, জেলা নেতা জি এম তৈয়বুর রহমান, উত্তম দাশ, রনজিত অধিকারী, মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মৃনাল কান্তি বাছাড়, উপজেলা সভাপতি পার্থ প্রতীম চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক ফাইমিন সরদার, মুক্ত অধিকারী, রিপন রায়, রাকিব হোসেন, রামকৃষ্ণ বাছাড়, প্রত্যয়, জয়, রায়হান পারভেজ, আতাউল্লাহ, প্রসেন প্রমুখ।
এনএএন টিভি/তৃপ্তি রঞ্জন সেন
