পাইকগাছায় বিএনপি পৃথক পৃথক ভাবে অবস্থান কর্মসূচি পালন করেছে। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে দুই দিন ব্যাপী অবস্থান কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি বুধবার সকাল থেকে পৃথক পৃথক ভাবে প্রথম দিনের অবস্থান কর্মসূচি পালন করেছে।
পৌরসভার শহীদ মিনারে পৌরসভা বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, এড. জি এম আব্দুস সাত্তার, মেছের আলী সানা, নাজির আহমেদ, আসাদুজ্জামান ময়না, বিদ্যুৎ, সুজায়েত, বাবর আলী গোলদার, আজহারুল ইসলাম, লুৎফর রহমান, ইমদাদুল হক, ইবাদুল ইসলাম, হুরায়রা বাদশা, শহিদুর রহমান, এড. সুমন আহমেদ, ইব্রাহিম, শামসুজ্জামান জামান, সরোজিৎ ঘোষ দেবেন ও ওবায়দুল্লাহ সরদার।
অপরদিকে কপোতাক্ষ মার্কেট চত্বরে উপজেলা বিএনপির সহ সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম। বক্তব্য রাখেন কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তৌহিদুজ্জামান, তৌহদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, কাউন্সিলর ইমরান সরদার, যজ্ঞেশ্বর কার্তিক, রুস্তম গাজী, আসাদুল্লাহ আল গালিব, সোহেল গাজী, মোল্লা ইউনুস সহ ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:
এনএএন টিভি/তৃপ্তি রঞ্জন সেন
