পাইকগাছায় স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

পাইকগাছার গড়ইখালীর ফকিরাবাদ এলাকার এক সন্তানের জননী স্ত্রী আয়েশা বেগম (২৮) ও শ্বশুর মার্জন গাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন দিনমজুর জামাই মফিজুল ইসলাম। মফিজুল একই এলাকার মৃত আবু বক্করের ছেলে।

অভিযোগ সুত্রে জানাগেছে, প্রায় ৩ বছর আগে দ্বিতীয় স্ত্রী হিসেবে আয়েশা কে বিয়ে করেন মফিজুল ইসলাম। বর্তমানে আয়েশার গর্ভের একটি এক বছরের পুত্র সন্তান রয়েছে। একই সাথে তাদের সংসারে প্রথম পক্ষের একটি ৭ বছরের পুত্র সন্তানও রয়েছে। মফিজুল ২০০৬ সালের দিকে প্রথম বিবাহ করেন। প্রথম স্ত্রী মৃত্যু বরণ করলে ৩ বছর আগে একই এলাকার মার্জন গাজীর মেয়ে আয়েশাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ করেন মফিজুল। ৩ বছর যেতে না যেতেই স্ত্রী আয়েশার বিরুদ্ধে পরিবারের লোকদের মারপিট করা, বাড়ি থেকে বিভিন্ন মালামাল নিয়ে চলে যাওয়া এবং মামলা দিয়ে হয়রানি ও সংসার না করার হুমকি সহ বিভিন্ন অভিযোগ করেছেন স্বামী মফিজুল ও তার পরিবার। প্রতিবেশী সবুর সরদার(৭৫) বলেন প্রথম পক্ষের ছেলেটাকে মানুষ করার জন্য মফিজুল আয়েশাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছিল। এখন আদর যত্নের পরিবর্তে ছেলেটাকে মারপিট করা হয় বলে জানতে পেরেছি। প্রতিবেশী ময়না বেগম বলেন ছেলেটা তার বাবার সাথে মন খুলে কথা বলতে পারে না, কথা বললে গালিগালাজ করা হয় ছেলেটাকে। বৃদ্ধা নুরজাহান বেগম বলেন এসবের প্রতিবাদ করলে বৃদ্ধ বয়সে গালি শুনতে হয়, লাঞ্ছিত হতে হয়। মফিজুলের মা রোকেয়া বেগম বলেন নিজের ছেলের সঙ্গে কথা বললেই বৌমার হাতে মার খেতে হয়। সন্তান সহ সংসারের কোন ব্যাপারেই কথা বলা যায় না, কথা বললেই অকথ্য ভাষায় গালিগালাজ সহ সব সময় লাঞ্ছিত হতে হতে হয়। স্বামী মফিজুল ইসলাম বলেন পরিবারের শান্তির জন্য আয়েশাকে বিয়ে করেছিলাম। এখন সংসারে অশান্তি ছাড়া আর কিছুই নাই। নিজের গর্ভধারিণী মা এবং সন্তানের সাথে মন খুলে কথা বলতে পারি না, তাদের জন্য কিছু করলেই স্ত্রীর সাথে ঝগড়া হয়, মারামারি হয়, চরম অশান্তি সৃষ্টি করে। সর্বশেষ গত ১৩ মার্চ বিকেলে আমি বাড়িতে ছিলাম না, এ সুযোগে স্ত্রী আয়েশা আমার ঘরের বিভিন্ন মালামাল নিয়ে তার পিতার বাড়িতে চলে গিয়েছে। পরের দিন তাকে আনতে গেলে সংসার করবে না বলে জানিয়ে দেয় এবং বেশি বাড়াবাড়ি করলে মামলা দিয়ে হয়রানি করা সহ বিভিন্ন হুমকি দেয়। এ ঘটনায় ১৫ মার্চ পাইকগাছা থানায় স্ত্রী ও শ্বশুরের নামে সাধারণ ডায়েরি করেন মফিজুল। যার নং ৭৯২। এ প্রসঙ্গে শ্বশুর মার্জন গাজী বলেন জায়গা জমির বিরোধ কে কেন্দ্র করে পারিবারিক ইস্যু তৈরি করে জামাই এবং তার পরিবার আমার মেয়ে এবং আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। প্রতিবেশী এবং পরিবারের অনেকের কু-পরামর্শে আমাদের সংসারে ঝগড়া হচ্ছে। এক বছরের ছোট বাচ্চা নিয়ে আর কোথাও যাওয়ার ইচ্ছে নাই। ঝগড়া মিটে গেলে স্বামী সন্তান নিয়ে সুন্দর ভাবে সংসার করতে চাই বলে জানান গৃহবধূ আয়েশা বেগম।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন