বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় খুলনার পাইকগাছার মঠবাটী’ শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে ২৪ প্রহর ব্যাপী ১১২ তম কেন্দ্রীয় মহানামযজ্ঞ অনুষ্ঠানের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ধর্মানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত হন। শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর নেতৃত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপজেলার বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সদস্য মোস্তফা মোড়ল, গদাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, সাধারণ সম্পাদক মাষ্টার বাবর আলী, সাংগঠনিক সম্পাদক মেম্বার আবু হাসান, জেলা বিএনপির সাবেক সদস্য সাংবাদিক আলাউদ্দীন রাজা, উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানা, এ্যাডঃ সাইফুল ইসলাম সুমন, সেকেন্দার আলী, স্বেচ্ছাসেবক দলের মোখলেছুর রহমান। এ সময় উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ
কেন্দ্রীয় মহা নামযজ্ঞের কৃপা দৃষ্টি আকর্ষণ কেন্দ্রে অর্ঘ্য প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা কেন্দ্রীয় মহানামযজ্ঞ কমিটির সভাপতি অব: অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সম্পাদক সন্তোষ সরকার, মঠবাটী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অসিম রায় চৌধুরী, কোষাধ্যক্ষ মেম্বার জগন্নাথ দেবনাথ, কল্লোল মল্লিক, মিলন রায় চৌধুরী, প্রমুখ।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
