পাইকগাছা উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপাধ্যক্ষ মিহির কান্তি মন্ডল, এস আই নুর আলম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ, তথ্য প্রযুক্তি কর্মকর্তা মৃদুল কান্তি, চেয়ারম্যান শেখ খোরশেদুজজামান, জাহাঙ্গীর আলম সানা, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ ও সাংবাদিক আলাউদ্দীন রাজা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন