জধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
সোমবার (৫ জানুয়ারি) সকালে ফায়ার সার্ভিসের এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, পুরান ঢাকার মাহুতটুলি তারা মসজিদের পাশে একতলা ভবনের নিচতলায় থাকা একটি জুতার কারখানায় সকাল ৯টার কিছু সময় পর আগুন লাগে।
এর পর ৯টা ২০ মিনিটে খবর পেয়ে ৯টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন কর্মকর্তা ফায়ার সার্ভিসের সদস্যরা।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Comments are closed.