খুলনা ৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। দেশের কোন মানুষ এখন আর না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় দুস্থ মানুষের জন্য ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছেন।
এমপি রশীদুজ্জামান দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উল্লেখ করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তখন দুস্কৃতকারীরা, যারা এ দেশের স্বাধীনতা চাইনি, এদেশকে চাইনি, তারা দেশের সম্পদ ক্ষতিগ্রস্থ করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সম্প্রতি কোটা আন্দোলনের উল্লেখ করে তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে স্বাধীনতার শত্রু বিএনপি-জামাত জোট দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করেছে।
এমনকি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎক্ষাতের চেষ্টাও চালিয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা আইনশৃংখলা বাহিনীর সদস্য এবং জনগণ ব্যর্থ করে দিয়েছে। শনিবার সকালে খুলনা জেলার পাইকগাছার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার মোটর সাইকেল ষ্ট্যান্ডে দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ রশীদুজ্জামান এ সব কথা বলেন।
সোলাদানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার মহাসিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল ওহাব বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও কাজল কান্তি বিশ্বাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, প্যানেল চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, দলিল লেখক সমিতির সভাপতি বজলুর রহমান, এম এম শাহাবুদ্দিন শাহিন, আজিজুর রহমান লাভলু, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
এনএএন টিভি/তৃপ্তি রঞ্জন সেন
